নিজস্ব প্রতিবেদক | ০১:০৯ এএম, ২০২৩-০৬-০৭
প্রতি বছরের ন্যায় এবছরও বলাকা ক্লাবের উদ্যোগে রাঙামাটি জেলা শহরের গর্জনতলী এলাকায় জলে ভাসা একটি বিচ্ছিন্ন দ্বীপে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৬জুন) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন।
বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মিঠুন মারমা, উপদেষ্টা দিব্য কুমার ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সিবু বড়ুয়াসহ টুর্নামেন্ট সংশ্লিষ্টরা।
বলাকা ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টে এবার মোট ৫টি টিম অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচে বসুন্ধরা একাদশের মুখোমুখি হয় স্বপ্না স্মৃতি।
প্রধান অতিথির বক্তব্যে জামাল বলেন, খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে সাহায্য করে এবং যুবকরা খেলা ধুলার মধ্যে থাকলে কোনো খারাপ চিন্তা ধারা তাদের মাথায় আসেনা। অন্যায় কাজে লিপ্ত হওয়ারও সম্ভাবনা কম থাকে তাই প্রতি বছর বলাকা ক্লাবের আয়োজিত এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited